প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩ পিএম
          --- ১ মাস আগে
Ad

নবনির্বাচিত এমপি মাও আজাদ নেতাকর্মীদের নিয়ে পাইকগাছা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন

অ- অ+
নবনির্বাচিত এমপি মাও আজাদ নেতাকর্মীদের নিয়ে পাইকগাছা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন
নেতাকর্মীদের-নিয়ে-ঝাড়ু-দিয়ে-পাইকগাছা-হাসপাতালে-পরিস্কার-পরিচ্ছন্নতা-উদ্বোধন-করলেন-নবনির্বাচিত-এমপি-মাও-আজাদ
Ad

পাইকগাছা খুলনা প্রতিনিধি। কথা২৪


কয়রা পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন।

রবিবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ ( কয়রা -পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত এ অঞ্চলের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করবো।

চিকিৎসা সেবার মান উন্নয়নে আমার নির্বাচনী ইশতেহারে বলেছি, পাইকগাছায় আধুনিক ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এই ভবন পরিদর্শনের সময় লক্ষ্য করেছি অপ্রতুল সীমাবদ্ধতা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ভবনে ভয়ভীতির মধ্যদিয়ে আপনারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। আমি এব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি।

আপনাদের কাছে প্রত্যাশা নবীন ও প্রবীণ ডাক্তার মিলিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং জবাবদিহিতার মধ্যদিয়ে চিকিৎসা জগতে একটা অন্যান্য উদাহরণ তৈরি করবেন। মানুষের দুর্দিনে, দু'সময় এখানে যারা আসেন তাদের সেবা করা, সেখানে যেন কোন কমতি না থাকে। হাসপাতালে নিরাপদ পানি, মান সম্মত খাবারের যেন ঘাটতি না থাকে। পরিচ্ছন্নতা, এক্সে মেশিন, প্যাথলজি বিভাগে জনবল সংকট তা পূরণে আমার চেষ্টা থাকবে। তিনি আরো বলেন, আপনারা নিয়মের মধ্যে থাকবেন।

জব্বারদিহিতার জায়গাটা পরিষ্কার রাখবেন। আমরা সবার সহযোগীতায় উন্নতমানের হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। এসময় তিনি হাসপাতাল এলাকায় চিকিৎসক ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

রান্না ঘর, বাথরুম, রোগীদের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন রুম, প্রসূতি বিভাগ, জরুরি বিভাগ পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে হাসপাতালের বিবিধ সমস্যা ও সমাধানে বিস্তারিত আলোচনা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার,অ্যানেসথেসিয়া ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল ডা. শাকিলা আফরোজ সহ যোগদানকৃত চিকিৎসকরা, নার্সগণ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে জামায়াতের নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, জামায়াত নেতা মাও. আমিনুল ইসলাম, কাজী তমজীদ আলম, মাও. শেখ কামাল হোসেন, আ. মোমিন সানা, মাও. বুলবুল আহমেদ, মো. আলতাফ হোসেন, ডা. আসাদুল ইসলাস, মো. রবিউল ইসলাম, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, আ. মজিদ, আ. খালেক, শফিউর রহমান, আ. সামাদ, হারুণ রশীদ, সাংবাদিক ফিরোজ আহমেদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন প্রমুখ।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert